নির্বাচনের দ্বিতীয় টিজারে ভেসে উঠল ফেলানী হত্যার স্মৃতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশিত হয়।

টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’

নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’

দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনের দ্বিতীয় টিজারে ভেসে উঠল ফেলানী হত্যার স্মৃতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশিত হয়।

টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’

নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’

দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com