নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা আখতার হোসেনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টায়) তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন।

মামলার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, এ মামলায় দুইজনের নামসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, ওই দিনের হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য জায়গায় তারা তাঁকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। তাই তিনি এই মামলা করতে বাধ্য হন।

গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। গত সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের ওপর একদল ব্যক্তি শারীরিক ও মৌখিকভাবে হামলা চালান। ওই সময় আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

আখতার হোসেনের চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

» রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

» গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

» বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

» হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

» ৭০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় রশিদ খান

» নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

» আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণী গ্রেফতার

» প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা আখতার হোসেনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টায়) তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন।

মামলার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, এ মামলায় দুইজনের নামসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, ওই দিনের হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য জায়গায় তারা তাঁকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। তাই তিনি এই মামলা করতে বাধ্য হন।

গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। গত সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের ওপর একদল ব্যক্তি শারীরিক ও মৌখিকভাবে হামলা চালান। ওই সময় আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

আখতার হোসেনের চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com