মন ক্ষয়ে যায়

রুখসানা রিমি :

প্রতিদিন আমি কত কিছু শিখি
শিখতে শিখতে শেখার ইচ্ছেটা
এলোমেলো হয়ে যায়।

প্রতিদিন আমি চলতে শিখি
প্রতিদিন আমি বলতে শিখি
প্রতিদিন আমি বুঝতে শিখি
শিখতে শিখতে আমি থমকে
থমকে যাই। নিশ্চুপ হয়ে যাই।

বাগিচার ফুলের কাছ থেকে শিখি
কিভাবে হৃদয়ের ঘ্রাণ ছড়াতে হয়।
কার্ণিশের পাখির কাছ থেকে শিখি
কিভাবে সুরের মাধুর্য বিলাতে হয়।
শ্রাবণের নদীর কাছ থেকে শিখি
কিভাবে স্রোতকে মোহিত করতে হয়।
আকাশের কবির কাছ থেকে শিখি
কিভাবে নীরবে অভিমান করা যায়।
বাতাসের নিঃশ্বাস থেকে শিখি
কিভাবে শত কষ্টেও বয়ে চলা যায়।
ভোরের শুভ্র অনুরাগ থেকে শিখি
কিভাবে প্রকৃতিকে ভালবাসা যায়।

প্রতিদিন এভাবেই শিখতে শিখতে
বেলা বয়ে যায়। মন ক্ষয়ে যায়…
তবু মনের পাখিকে আমার কিভাবে
ভালবাসাতে হয় তা শেখা হয় না।
অথচ প্রতিক্ষণ সে আমায় শেখায়
কিভাবে নিঃস্বার্থে ভালবাসতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মন ক্ষয়ে যায়

রুখসানা রিমি :

প্রতিদিন আমি কত কিছু শিখি
শিখতে শিখতে শেখার ইচ্ছেটা
এলোমেলো হয়ে যায়।

প্রতিদিন আমি চলতে শিখি
প্রতিদিন আমি বলতে শিখি
প্রতিদিন আমি বুঝতে শিখি
শিখতে শিখতে আমি থমকে
থমকে যাই। নিশ্চুপ হয়ে যাই।

বাগিচার ফুলের কাছ থেকে শিখি
কিভাবে হৃদয়ের ঘ্রাণ ছড়াতে হয়।
কার্ণিশের পাখির কাছ থেকে শিখি
কিভাবে সুরের মাধুর্য বিলাতে হয়।
শ্রাবণের নদীর কাছ থেকে শিখি
কিভাবে স্রোতকে মোহিত করতে হয়।
আকাশের কবির কাছ থেকে শিখি
কিভাবে নীরবে অভিমান করা যায়।
বাতাসের নিঃশ্বাস থেকে শিখি
কিভাবে শত কষ্টেও বয়ে চলা যায়।
ভোরের শুভ্র অনুরাগ থেকে শিখি
কিভাবে প্রকৃতিকে ভালবাসা যায়।

প্রতিদিন এভাবেই শিখতে শিখতে
বেলা বয়ে যায়। মন ক্ষয়ে যায়…
তবু মনের পাখিকে আমার কিভাবে
ভালবাসাতে হয় তা শেখা হয় না।
অথচ প্রতিক্ষণ সে আমায় শেখায়
কিভাবে নিঃস্বার্থে ভালবাসতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com