অস্ত্র, গোলা, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সন্ত্রাসী ও মাদকবিক্রেতা আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলা, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র সন্ত্রাসী ও মাদকবিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মি. মি. ব্ল্যাংক অ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১৫টি মোবাইল ফোন, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই

» আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

» নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

» কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

» দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

» পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র, গোলা, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সন্ত্রাসী ও মাদকবিক্রেতা আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলা, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র সন্ত্রাসী ও মাদকবিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মি. মি. ব্ল্যাংক অ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১৫টি মোবাইল ফোন, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com