নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো।

গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ ৮ দলনভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ ৮ দল
তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো।

গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ ৮ দলনভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ ৮ দল
তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com