মাইলস্টোন ট্র্যাজেডি: এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঁচজন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট ভয়াবহ দুর্ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও এখনও পাঁচজন দগ্ধ রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস)।

এনআইবিপিএস’র আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বর্তমানে পাঁচজন রোগীর অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।

ভয়াবহ সেই দুর্ঘটনা

গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়, এবং সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টা পর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় মোট ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিমানটির পাইলটও ছিলেন। নিহতদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাইলস্টোন ট্র্যাজেডি: এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঁচজন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট ভয়াবহ দুর্ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও এখনও পাঁচজন দগ্ধ রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস)।

এনআইবিপিএস’র আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বর্তমানে পাঁচজন রোগীর অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।

ভয়াবহ সেই দুর্ঘটনা

গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়, এবং সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টা পর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় মোট ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিমানটির পাইলটও ছিলেন। নিহতদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com