কি-বোর্ডের অক্ষরগুলো এলোমেলো থাকার রহস্য জানেন কি?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  প্রতিদিন কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেটির অক্ষরগুলোর বিন্যাস কি কখনো আপনার চোখে খটকা লেগেছে? ইংরেজি বর্ণমালা ‘এ’ দিয়ে শুরু না হয়ে উপরের সারিতে কেন ‘কিউ’ দিয়ে শুরু হয়েছে? এখানেই লুকিয়ে রয়েছে রহস্য। যা জানেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক QWERTY কিবোর্ডের পেছনের ইতিহাস।

১৮৭০-এর দশকে প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করেন মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস। শুরুর দিকে যন্ত্রটিতে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। তবে সমস্যা দেখা দেয় টাইপের গতি বাড়ার সঙ্গে সঙ্গে। দ্রুত টাইপ করার সময় যন্ত্রের ধাতব হাতল বা টাইপবার একে অপরের সঙ্গে আটকে যেত, ফলে লেখার গতি হঠাৎ কমে যেত এবং যন্ত্রটি মেরামত করতেও বেশ ঝামেলায় পোহাতে হত।

এই সমস্যা সমাধানে শোলস বেছে নেন একটি কৌশল। আর তা হলো, ঘন ঘন একসঙ্গে ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে সরিয়ে কি-বোর্ডে এমনভাবে সাজানো হয়, যাতে টাইপবারগুলোর সংঘর্ষ কমে আসে। এর ফলেই তৈরি হয় আজকের বহুল পরিচিত QWERTY লেআউট, যার নামকরণ হয় উপরের সারির প্রথম ছয়টি অক্ষরের সূত্র ধরে।

QWERTY লেআউট টাইপরাইটারের যান্ত্রিক সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন কম্পিউটার ও স্মার্টফোনে কি-বোর্ডের ব্যবহার শুরু হয়, তখন মানুষের অভ্যাসের কারণে এই লেআউটই থেকে যায়।

যদিও টাইপরাইটারের মতো যান্ত্রিক সমস্যা আধুনিক কিবোর্ডে নেই। তবুও পুরোনো অভ্যাস এবং ব্যাপক ব্যবহারের কারণে QWERTY লেআউটই থেকে গেছে বিশ্বজুড়ে কম্পিউটার কিবোর্ডের মানদণ্ড হিসেবে।

QWERTY ছাড়াও টাইপিং আরও সহজ ও দ্রুত করতে তৈরি হয়েছে DVORAK এবং AZERTY নামের কয়েকটি বিকল্প লেআউট। তবে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু শেখার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে কম থাকায় এসব লেআউট খুব একটা জনপ্রিয়তা পায়নি।

তাই কি-বোর্ডে অক্ষরগুলোর এলোমেলো বিন্যাস কোনো ভুল নয় বরং এক সময়কার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে তৈরি একটি বুদ্ধিদীপ্ত সমাধান, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কি-বোর্ডের অক্ষরগুলো এলোমেলো থাকার রহস্য জানেন কি?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  প্রতিদিন কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেটির অক্ষরগুলোর বিন্যাস কি কখনো আপনার চোখে খটকা লেগেছে? ইংরেজি বর্ণমালা ‘এ’ দিয়ে শুরু না হয়ে উপরের সারিতে কেন ‘কিউ’ দিয়ে শুরু হয়েছে? এখানেই লুকিয়ে রয়েছে রহস্য। যা জানেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক QWERTY কিবোর্ডের পেছনের ইতিহাস।

১৮৭০-এর দশকে প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করেন মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস। শুরুর দিকে যন্ত্রটিতে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। তবে সমস্যা দেখা দেয় টাইপের গতি বাড়ার সঙ্গে সঙ্গে। দ্রুত টাইপ করার সময় যন্ত্রের ধাতব হাতল বা টাইপবার একে অপরের সঙ্গে আটকে যেত, ফলে লেখার গতি হঠাৎ কমে যেত এবং যন্ত্রটি মেরামত করতেও বেশ ঝামেলায় পোহাতে হত।

এই সমস্যা সমাধানে শোলস বেছে নেন একটি কৌশল। আর তা হলো, ঘন ঘন একসঙ্গে ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে সরিয়ে কি-বোর্ডে এমনভাবে সাজানো হয়, যাতে টাইপবারগুলোর সংঘর্ষ কমে আসে। এর ফলেই তৈরি হয় আজকের বহুল পরিচিত QWERTY লেআউট, যার নামকরণ হয় উপরের সারির প্রথম ছয়টি অক্ষরের সূত্র ধরে।

QWERTY লেআউট টাইপরাইটারের যান্ত্রিক সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন কম্পিউটার ও স্মার্টফোনে কি-বোর্ডের ব্যবহার শুরু হয়, তখন মানুষের অভ্যাসের কারণে এই লেআউটই থেকে যায়।

যদিও টাইপরাইটারের মতো যান্ত্রিক সমস্যা আধুনিক কিবোর্ডে নেই। তবুও পুরোনো অভ্যাস এবং ব্যাপক ব্যবহারের কারণে QWERTY লেআউটই থেকে গেছে বিশ্বজুড়ে কম্পিউটার কিবোর্ডের মানদণ্ড হিসেবে।

QWERTY ছাড়াও টাইপিং আরও সহজ ও দ্রুত করতে তৈরি হয়েছে DVORAK এবং AZERTY নামের কয়েকটি বিকল্প লেআউট। তবে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু শেখার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে কম থাকায় এসব লেআউট খুব একটা জনপ্রিয়তা পায়নি।

তাই কি-বোর্ডে অক্ষরগুলোর এলোমেলো বিন্যাস কোনো ভুল নয় বরং এক সময়কার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে তৈরি একটি বুদ্ধিদীপ্ত সমাধান, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com