জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না। বিএনপিই এমন কাজ করবে।’

আজ  সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘একটা নতুন কথা শোনা যাচ্ছে— জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। এটা শুনে অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল, তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না।’

তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার। যেটা হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্য ও সেকুলারিজমের বিরুদ্ধে, আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার বলছে এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। যদি সত্যিই প্রভাব না পড়তো তাহলে তারা এতটা অস্থির হয়ে যেত না। ছাত্র রাজনীতিতে হারার পর তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়্যবুজ্জামান জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না। বিএনপিই এমন কাজ করবে।’

আজ  সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘একটা নতুন কথা শোনা যাচ্ছে— জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। এটা শুনে অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল, তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না।’

তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার। যেটা হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্য ও সেকুলারিজমের বিরুদ্ধে, আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার বলছে এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। যদি সত্যিই প্রভাব না পড়তো তাহলে তারা এতটা অস্থির হয়ে যেত না। ছাত্র রাজনীতিতে হারার পর তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়্যবুজ্জামান জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com