আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আজমান উপকূলে সমুদ্রের পানির ওপর জাহাজগুলোকে ভাসমান অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইতোমধ্যে ৩ কোটির বেশি বার দেখা হয়েছে এবং এতে লাইক পড়েছে ১৫ লাখেরও বেশি।

গত ২৫ নভেম্বর আজমান সমুদ্রসৈকতে সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়ে অদ্ভুত এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন দুবাইয়ে বসবাসকারী ২৯ বছর বয়সী ভারতীয় আলোকচিত্রী জাসিল আজিজ।

শনিবার প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দূরে সমুদ্রে থাকা কয়েকটি জাহাজকে পানির ওপর ভাসতে দেখেন আজিজ। জাহাজগুলোর তলদেশ ও পানির মধ্যে স্পষ্ট ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল। বিস্মিত হয়ে দ্রুত মুঠোফোন বের করে দৃশ্যটি ধারণ করেন তিনি।

বিজ্ঞানীরা এ ঘটনাকে ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্বমুখী মরীচিকা বলে থাকেন। বায়ুমণ্ডলের তাপমাত্রার বিশেষ বিন্যাসের কারণে এ ধরনের দৃশ্য তৈরি হয়। সাধারণত ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বাতাস এবং তার ওপর উষ্ণ বাতাসের স্তর অবস্থান করলে আলোকরশ্মি বেঁকে যায়। ফলে দূরের কোনও বস্তু তার প্রকৃত অবস্থানের চেয়ে অনেক উঁচুতে রয়েছে বলে মনে হয়।

এ ধরনের মরীচিকার কারণে দিগন্তের ওপারে থাকা জাহাজ, উপকূল কিংবা দ্বীপও দৃশ্যমান হতে পারে। কখনও কখনও এ দৃশ্য কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ একে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, কেউ আবার ডিজিটাল বিভ্রম বলে মন্তব্য করেন। এমনকি পৃথিবী সমতল কি না, তা নিয়েও বিতর্ক শুরু হয়।

আজিজ খালিজ টাইমসকে বলেন, অনেকে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে মনে করেছেন। আবার কেউ একে সিমুলেশনের ত্রুটি বলে অভিহিত করেছেন।

সাধারণভাবে ধারণ করা একটি ভিডিও যে এত মানুষের নজর কাড়বে, তা তিনি কল্পনাও করেননি বলে জানান।

গরমের দিনে সড়কের ওপর পানি জমে থাকার মতো যে দৃশ্য দেখা যায়, সেটি ‘ইনফেরিয়র মিরাজ’ বা নিম্নমুখী মরীচিকা। সুপিরিয়র মিরাজের সঙ্গে এর পার্থক্য হলো, প্রথমটি উত্তপ্ত বাতাসের কারণে তৈরি হলেও দ্বিতীয়টি সৃষ্টি হয় তাপমাত্রার বিপরীত বিন্যাসে। সূত্র: ফক্স নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই সনদ ও গণভোটের রায় মানলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা লাগবে না : জামায়াত আমির

» সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

» আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

» ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

» শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

» বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে

» জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

» সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই : সিইসি

» পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে : রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আজমান উপকূলে সমুদ্রের পানির ওপর জাহাজগুলোকে ভাসমান অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইতোমধ্যে ৩ কোটির বেশি বার দেখা হয়েছে এবং এতে লাইক পড়েছে ১৫ লাখেরও বেশি।

গত ২৫ নভেম্বর আজমান সমুদ্রসৈকতে সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়ে অদ্ভুত এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন দুবাইয়ে বসবাসকারী ২৯ বছর বয়সী ভারতীয় আলোকচিত্রী জাসিল আজিজ।

শনিবার প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দূরে সমুদ্রে থাকা কয়েকটি জাহাজকে পানির ওপর ভাসতে দেখেন আজিজ। জাহাজগুলোর তলদেশ ও পানির মধ্যে স্পষ্ট ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল। বিস্মিত হয়ে দ্রুত মুঠোফোন বের করে দৃশ্যটি ধারণ করেন তিনি।

বিজ্ঞানীরা এ ঘটনাকে ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্বমুখী মরীচিকা বলে থাকেন। বায়ুমণ্ডলের তাপমাত্রার বিশেষ বিন্যাসের কারণে এ ধরনের দৃশ্য তৈরি হয়। সাধারণত ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বাতাস এবং তার ওপর উষ্ণ বাতাসের স্তর অবস্থান করলে আলোকরশ্মি বেঁকে যায়। ফলে দূরের কোনও বস্তু তার প্রকৃত অবস্থানের চেয়ে অনেক উঁচুতে রয়েছে বলে মনে হয়।

এ ধরনের মরীচিকার কারণে দিগন্তের ওপারে থাকা জাহাজ, উপকূল কিংবা দ্বীপও দৃশ্যমান হতে পারে। কখনও কখনও এ দৃশ্য কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ একে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, কেউ আবার ডিজিটাল বিভ্রম বলে মন্তব্য করেন। এমনকি পৃথিবী সমতল কি না, তা নিয়েও বিতর্ক শুরু হয়।

আজিজ খালিজ টাইমসকে বলেন, অনেকে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে মনে করেছেন। আবার কেউ একে সিমুলেশনের ত্রুটি বলে অভিহিত করেছেন।

সাধারণভাবে ধারণ করা একটি ভিডিও যে এত মানুষের নজর কাড়বে, তা তিনি কল্পনাও করেননি বলে জানান।

গরমের দিনে সড়কের ওপর পানি জমে থাকার মতো যে দৃশ্য দেখা যায়, সেটি ‘ইনফেরিয়র মিরাজ’ বা নিম্নমুখী মরীচিকা। সুপিরিয়র মিরাজের সঙ্গে এর পার্থক্য হলো, প্রথমটি উত্তপ্ত বাতাসের কারণে তৈরি হলেও দ্বিতীয়টি সৃষ্টি হয় তাপমাত্রার বিপরীত বিন্যাসে। সূত্র: ফক্স নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com