ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।








