নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ রাষ্ট্রকাঠামোতে ব্যাপক পরিবর্তন চেয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার।

বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি মন্তব্য করে তিনি বলেন, সংবিধান নিয়ে সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি চায় না জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিনজন সরকারদলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন শফিকুর রহমান।

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও জামায়াত এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না বলেও মন্তব্য করেন দলটির আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

» নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

» আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

» রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

» সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ ,মামলা ৩৫টি

» আবারও শাহরুখ-কারিনার রসায়ন

» ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

» ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ রাষ্ট্রকাঠামোতে ব্যাপক পরিবর্তন চেয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার।

বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি মন্তব্য করে তিনি বলেন, সংবিধান নিয়ে সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি চায় না জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিনজন সরকারদলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন শফিকুর রহমান।

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও জামায়াত এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না বলেও মন্তব্য করেন দলটির আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com