ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না।








