বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী ক্যাম্পের টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃতে বিজিবি সদস্যদের একটি দল  হাঁটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

» পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

» থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগের নেতা আটক

» মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

» ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

» দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

» বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

» বৃদ্ধা নানিকে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

» অভিনেতা সোহেল খান আর নেই

» ফের বাড়ল স্বর্ণের দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী ক্যাম্পের টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃতে বিজিবি সদস্যদের একটি দল  হাঁটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com