বৃদ্ধা নানিকে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তার নাতি মো. সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর তা পরিশোধের জন্য নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় সিয়াম। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। ওই মাসের ১ তারিখ থেকে তিনি ভবনটির একটি ফ্ল্যাটে একা থাকতেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মুঠোফোন নিয়ে চলে যায়।

পুলিশ আরও জানায়, সিয়ামের দেখানো মতে ভবনের সপ্তম তলার শৌচাগারের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, সিয়ামকে আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

» ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

» দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

» বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

» বৃদ্ধা নানিকে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

» অভিনেতা সোহেল খান আর নেই

» ফের বাড়ল স্বর্ণের দাম

» সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ

» সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

» একবার দেখে বা শুনেই মুছে যাবে বার্তা, জেনে নিন ব্যবহারের নিয়ম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃদ্ধা নানিকে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তার নাতি মো. সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর তা পরিশোধের জন্য নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় সিয়াম। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। ওই মাসের ১ তারিখ থেকে তিনি ভবনটির একটি ফ্ল্যাটে একা থাকতেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মুঠোফোন নিয়ে চলে যায়।

পুলিশ আরও জানায়, সিয়ামের দেখানো মতে ভবনের সপ্তম তলার শৌচাগারের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, সিয়ামকে আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com