বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

সোহেল আহসান নিপু : বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী  ল’ ফেস্ট ২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার রাতে (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীরা।

স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এবারের ল’ ফেস্টে আইন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। শুধু আইনের তাত্ত্বিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, ভবিষ্যৎ আইনজীবীদের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি নথি তৈরি, যুক্তি তুলে ধরা এবং কার্যকর যোগাযোগের দক্ষতা আইন পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। একজন আইনজীবীর বক্তব্য আদালতে প্রতিপক্ষের আইনজীবী ও বিচারকের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়। তাই এ পেশায় যুক্ত প্রত্যেককে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এ পেশার সঙ্গে গভীরভাবে জড়িত। কর্মজীবনে নানা ধরনের মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সব ক্ষেত্রে সততা ও নৈতিক অবস্থান বজায় রেখে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা শহরকে অবৈধ হকারমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে মিরপুর-১০ ও মিরপুর-১-সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ ঢাকার অন্যান্য এলাকাকেও হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হকার উচ্ছেদের পর ফাঁকা ফুটপাতগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে প্রায় এক লাখ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে এবং এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসক বলেন, ঢাকা শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশা মূলত মানুষ ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। এ পেশায় সফল হতে হলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। পেশাগত সাফল্যের পাশাপাশি ভালো চরিত্র ও মূল্যবোধ ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আইন বিভাগের উদ্যোগে ল’ ফেস্ট এবং ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের অভিনন্দন জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আইন পেশার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীদের এমন দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে উঠতে হবে, যারা যথাযথভাবে আইনের প্রয়োগ করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা। তিনি বলেন, প্রায় চার মাসের পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আইন বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন। এবারের ল’ ফেস্টে একাডেমিক কার্যক্রম, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, ক্যারিয়ার মেলা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সমাপনী দিনের সাংস্কৃতিক আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন‘ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা আনন্দে মেতে ওঠেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, গবেষণা, আইনি যুক্তি উপস্থাপন, ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাগত প্রস্তুতির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামালপুরে  গাঁজাসহ  মাদক কারবারী আটক

» বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

» শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত

» ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

» ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

» জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

» এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

» তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

সোহেল আহসান নিপু : বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী  ল’ ফেস্ট ২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার রাতে (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীরা।

স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এবারের ল’ ফেস্টে আইন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। শুধু আইনের তাত্ত্বিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, ভবিষ্যৎ আইনজীবীদের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি নথি তৈরি, যুক্তি তুলে ধরা এবং কার্যকর যোগাযোগের দক্ষতা আইন পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। একজন আইনজীবীর বক্তব্য আদালতে প্রতিপক্ষের আইনজীবী ও বিচারকের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়। তাই এ পেশায় যুক্ত প্রত্যেককে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এ পেশার সঙ্গে গভীরভাবে জড়িত। কর্মজীবনে নানা ধরনের মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সব ক্ষেত্রে সততা ও নৈতিক অবস্থান বজায় রেখে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা শহরকে অবৈধ হকারমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে মিরপুর-১০ ও মিরপুর-১-সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ ঢাকার অন্যান্য এলাকাকেও হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হকার উচ্ছেদের পর ফাঁকা ফুটপাতগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে প্রায় এক লাখ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে এবং এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসক বলেন, ঢাকা শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশা মূলত মানুষ ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। এ পেশায় সফল হতে হলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। পেশাগত সাফল্যের পাশাপাশি ভালো চরিত্র ও মূল্যবোধ ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আইন বিভাগের উদ্যোগে ল’ ফেস্ট এবং ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের অভিনন্দন জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আইন পেশার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীদের এমন দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে উঠতে হবে, যারা যথাযথভাবে আইনের প্রয়োগ করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা। তিনি বলেন, প্রায় চার মাসের পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আইন বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন। এবারের ল’ ফেস্টে একাডেমিক কার্যক্রম, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, ক্যারিয়ার মেলা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সমাপনী দিনের সাংস্কৃতিক আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন‘ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা আনন্দে মেতে ওঠেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, গবেষণা, আইনি যুক্তি উপস্থাপন, ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাগত প্রস্তুতির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com