নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি : ড. মঈন খান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে  তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।’

জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি : ড. মঈন খান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে  তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।’

জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com