[ঢাকা, ২২ নভেম্বর ২০২৬, রোববার] গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে যুক্ত হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে নগদ গ্রাহকেরা প্রতিবার পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও এই ফিচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকের হ্যান্ডসেট ডিভাইসের সক্ষমতা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা তার নিজস্ব মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে। নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না। এরফলে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।
“নগদ রেগুলার ও নগদ ইসলামিক” উভয় ধরনের অ্যাকাউন্টেই গ্রাহকেরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করতে গ্রাহককে প্রথমে নগদ অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ (My Nagad) অপশন থেকে ‘বায়োমেট্রিক লগইন’ (Biometric Login) নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন করলেই ‘বায়োমেট্রিক লগইন’ সুবিধাটি চালু হয়ে যাবে।
এ বিষয়ে নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, “মূলত গ্রাহকের ডিজিটাল লেনদেনকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক ফিচার যুক্ত করা হয়েছে। গ্রাহকরা এখন থেকে নগদ অ্যাপ ব্যবহারের সময় বারবার পিন দেওয়ার জটিলতা থেকে মুক্ত হতে পারবেন, এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা অনেকাংশে বাড়িয়ে দেবে।”
শাহরিয়ার ইবনে জামান আরও বলেন, “খুব অল্প সময়ে নগদ অ্যাপে আরো এমন বহু ফিচার একের পর এক যুক্ত হবে। এর মাধ্যমে নগদ দেশের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
সংবাদ বিজ্ঞপ্তি
নতুন এই সুবিধার মাধ্যমে নগদ গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ
করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আর্থিক লেনদেনের নিরাপত্তার
ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো কারণে বায়োমেট্রিক যাচাই কাজ না করলে অথবা
টানা পাঁচবার ভুল বায়োমেট্রিক দেওয়ার কারণে সুবিধাটি সাময়িকভাবে লক হয়ে গেলে
গ্রাহক নগদ পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া গ্রাহক তার
প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই বায়োমেট্রিক লগইন সুবিধা চালু বা বন্ধও করতে
পারবেন।
এর আগে গতমাসে গ্রাহকবান্ধব দৃষ্টিনন্দন ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির
সমন্বয়ে তৈরি নতুন অ্যাপ উম্মুক্ত করেছে নগদ, যা সব শ্রেণীর গ্রাহকদের কাছে
দারুণ সাড়া ফেলেছে। নতুন অ্যাপ উম্মুক্ত করার কয়েকদিনের মধ্যেই নগদের এই নতুন
অ্যাপ, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোডের তালিকায় উঠে
এসেছে।








