পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এ সংঘাত বিকেল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও উত্তেজনা প্রশমিত করতে হিমশিম খেতে দেখা গেছে।

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্থানীয় প্রতিনিধি। এ সময় তাকে লাঞ্ছিত করার পাশাপাশি তার ক্যামেরা ভাঙচুর করা হয়। পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘাতের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় (স্তুপে) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে উভয় দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, পরিবেশ শান্ত করতে ইতিমধ্যেই আমরা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপও করেছি। তবে আশা করছি দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এ সংঘাত বিকেল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও উত্তেজনা প্রশমিত করতে হিমশিম খেতে দেখা গেছে।

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্থানীয় প্রতিনিধি। এ সময় তাকে লাঞ্ছিত করার পাশাপাশি তার ক্যামেরা ভাঙচুর করা হয়। পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘাতের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় (স্তুপে) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে উভয় দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, পরিবেশ শান্ত করতে ইতিমধ্যেই আমরা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপও করেছি। তবে আশা করছি দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com