চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

ঢাকা, শনিবার, ১৯ নভেম্বর ২০২৬: বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর ২০২৬ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এই অনুষ্ঠানে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেরিভেটিভস নিয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। ফিক্সড-ইনকাম সেশনে ট্রেজারি বিল, বন্ড এবং বর্তমান বাজারে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, ডেরিভেটিভস সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্র্যাক ব্যাংকের সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কর্পোরেট নেতৃবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের ট্রেজারি এক্সপার্টরা পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা
প্রতিষ্ঠানগুলোর ট্রেজারি চাহিদার ধরন কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও মতবিনিময় করেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ, বলেন, “বর্তমান পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য শুধু সাধারণ ব্যাংকিং সেবাই যথেষ্ট নয়; বাজারের জটিলতা সামলে ঝুঁকি কমাতে তাদের প্রয়োজন সঠিক তথ্য ও চাহিদা অনুযায়ী ট্রেজারি সেবা। এই সামিটের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে, ট্রেজারি প্রোডাক্ট সম্পর্কে তাদের ধারণা বাড়াতে এবং তাদের ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক বিশেষায়িত সল্যুশন দিতে চাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি?

» পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

» ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান

» বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী

» আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

» জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম

» কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন

» ‘গণভোটের রায় না মেনে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে সরকার’: পরওয়ার

» পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

ঢাকা, শনিবার, ১৯ নভেম্বর ২০২৬: বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর ২০২৬ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এই অনুষ্ঠানে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেরিভেটিভস নিয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। ফিক্সড-ইনকাম সেশনে ট্রেজারি বিল, বন্ড এবং বর্তমান বাজারে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, ডেরিভেটিভস সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্র্যাক ব্যাংকের সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কর্পোরেট নেতৃবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের ট্রেজারি এক্সপার্টরা পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা
প্রতিষ্ঠানগুলোর ট্রেজারি চাহিদার ধরন কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও মতবিনিময় করেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ, বলেন, “বর্তমান পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য শুধু সাধারণ ব্যাংকিং সেবাই যথেষ্ট নয়; বাজারের জটিলতা সামলে ঝুঁকি কমাতে তাদের প্রয়োজন সঠিক তথ্য ও চাহিদা অনুযায়ী ট্রেজারি সেবা। এই সামিটের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে, ট্রেজারি প্রোডাক্ট সম্পর্কে তাদের ধারণা বাড়াতে এবং তাদের ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক বিশেষায়িত সল্যুশন দিতে চাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com