ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১০টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।








