সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

ফাইল ছবি

 

বাসস :বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫ টি মামলা নিস্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

» দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

» নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

» মুন্সীগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে বসতঘরে আগুন

» জাতীয় এসএমই মেলা শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের মন গলাতে পারছেন না সূর্যকুমার

» সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

» গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

» উত্তরাধিকারের শূন্যতা: পারিবারিক সাম্রাজ্য ছেড়ে কেন বিদেশমুখী নতুন প্রজন্ম?

» টরন্টোতে অনুষ্ঠিত হলো আইএসবিএম কনভেনশন ২০২৬

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

ফাইল ছবি

 

বাসস :বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫ টি মামলা নিস্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com