চবির হলে মাদক সেবনের অভিযোগ, আটক ৮

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আটজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ার বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করা হয়েছে।

এদিকে, একই হলের অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে প্রশাসনের দাবি। পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ার বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্ষটি সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

মাদক সেবনের অভিযোগে যাদের পাওয়া যায়, তারা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন অতিথি সেখানে ছিলেন।

অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তারা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, ‘অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তারা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।’

শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থী আমাদের দুজন শিক্ষককে ধাক্কা দিয়েছিল।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের মন গলাতে পারছেন না সূর্যকুমার

» সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

» গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

» উত্তরাধিকারের শূন্যতা: পারিবারিক সাম্রাজ্য ছেড়ে কেন বিদেশমুখী নতুন প্রজন্ম?

» টরন্টোতে অনুষ্ঠিত হলো আইএসবিএম কনভেনশন ২০২৬

» চবির হলে মাদক সেবনের অভিযোগ, আটক ৮

» পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

» রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

» চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯ ,মামলা ৩২টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চবির হলে মাদক সেবনের অভিযোগ, আটক ৮

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আটজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ার বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করা হয়েছে।

এদিকে, একই হলের অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে প্রশাসনের দাবি। পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ার বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্ষটি সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

মাদক সেবনের অভিযোগে যাদের পাওয়া যায়, তারা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন অতিথি সেখানে ছিলেন।

অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তারা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, ‘অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তারা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।’

শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থী আমাদের দুজন শিক্ষককে ধাক্কা দিয়েছিল।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com