শাহনাজ পারভীন মিতা :
হেমন্ত সন্ধ্যায় রিমঝিম বৃষ্টি
সন্ধ্যার আলো-আঁধারিতে পাতা ঝরছে,
হুড তোলা রিকশায় শহরের রাস্তায়
ভিজে যাও তুমি কি এক আশায়।
কে জাগায় আশা, কে দেয় ভালোবাসা
উত্তরের হাওয়ায় শীতের বারতা,
তুমি হেঁটে চলেছো নিঃশব্দে একাকী,
অজানা পথের দেখা পাবে কি!
কেউ জানে না কোন সে পথ
হেমন্ত শেষে রুক্ষ শীতের বন,
দীর্ঘ শীতার্ত রাত্রির উষ্ণতার অপেক্ষা
কেটে যায় একটি জীবন হায়!
হেমন্ত সন্ধ্যায় শীতল বন,
পাতা ঝরে বিরহে মন ব্যাকুল।








