অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে নিরাপত্তা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়।

আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তার বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের মন গলাতে পারছেন না সূর্যকুমার

» সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

» গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

» উত্তরাধিকারের শূন্যতা: পারিবারিক সাম্রাজ্য ছেড়ে কেন বিদেশমুখী নতুন প্রজন্ম?

» টরন্টোতে অনুষ্ঠিত হলো আইএসবিএম কনভেনশন ২০২৬

» চবির হলে মাদক সেবনের অভিযোগ, আটক ৮

» পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

» রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

» চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯ ,মামলা ৩২টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে নিরাপত্তা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়।

আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তার বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com