মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার  দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় পলিথিনসদৃশ একটি বস্তুতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/২৪ নম্বর বাসার ওই গলিতে একাধিক বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দিয়েছে। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

» আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস

» প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

» মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

» ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

» অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

» পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

» মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ড. খলিলুর রহমান

» সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে থাকবেন পেসার হাসান মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার  দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় পলিথিনসদৃশ একটি বস্তুতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/২৪ নম্বর বাসার ওই গলিতে একাধিক বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দিয়েছে। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com