পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাতভর কনকনে ঠাণ্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘমালার উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার হারিয়ে যাচ্ছে সূর্য। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস যেন শীতের তীব্রতা আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছে।

দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে পড়েছে প্রভাব। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন একটা গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।

তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হই। তবে গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছি, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যে বরফের আশপাশে যেন আছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘমালা সূর্যকে আড়াল করে দিচ্ছে। যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না, শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস

» প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

» মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

» ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

» অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

» পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

» মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ড. খলিলুর রহমান

» সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে থাকবেন পেসার হাসান মাহমুদ

» পর্তুগালের ‘আইএসসিটিই’ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণাঢ্য উপস্থাপনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাতভর কনকনে ঠাণ্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘমালার উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার হারিয়ে যাচ্ছে সূর্য। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস যেন শীতের তীব্রতা আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছে।

দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে পড়েছে প্রভাব। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন একটা গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।

তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হই। তবে গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছি, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যে বরফের আশপাশে যেন আছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘমালা সূর্যকে আড়াল করে দিচ্ছে। যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না, শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com