চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মজিবুর রহমান ভূঁইয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়দের জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যে ছিলেন এবং নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

» ব্রয়লার ১৫৫ টাকায় মিললেও গরু-খাসিতে চড়া বাজার

» প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

» আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস

» প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

» মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

» ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

» অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

» পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মজিবুর রহমান ভূঁইয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়দের জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যে ছিলেন এবং নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com