কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্তাস ও নৌরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়।

পরে ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এতে কুবি শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, “জুলাই-গণঅভ্যূত্থানের আমরা সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা মিলে শেখ হাসিনাকে দেশছাড়া করেছি। ঠিক একইভাবে ডিসেম্বরকে ঘিরে লীগের সন্ত্রাসীরা সারাদেশে যে অরাজকতা সৃষ্টি করছে সেটাকে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো। লীগের বিষয়ে কোনোপ্রকার দলমত ভেদাভেদ নাই, লীগকে যেখানে পাবো সেখানে আমরা সকলে গণধোলাই দিবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনও যারা ঘাপটি মেরে আছে তাদেরকে জানিয়ে দিতে চাই তোদের আপা আর আসব না।”

মিছিল শেষে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কার্যক্রম চোখে পড়লে তাদের জানাতে হবে। আমরা তাদের আগে পিটিয়ে তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের বিভিন্ন ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

» শাস্তির মুখোমুখি হতে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে

» নবজাতকের আইসিইউ বলতে কি বুঝি

» হার্ট ব্লক প্রতিরোধের উপায়

» কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে ছাত্রদলের বিক্ষোভ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ ,মামলা ৬০টি

» রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

» ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

» ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

» ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্তাস ও নৌরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়।

পরে ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এতে কুবি শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, “জুলাই-গণঅভ্যূত্থানের আমরা সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা মিলে শেখ হাসিনাকে দেশছাড়া করেছি। ঠিক একইভাবে ডিসেম্বরকে ঘিরে লীগের সন্ত্রাসীরা সারাদেশে যে অরাজকতা সৃষ্টি করছে সেটাকে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো। লীগের বিষয়ে কোনোপ্রকার দলমত ভেদাভেদ নাই, লীগকে যেখানে পাবো সেখানে আমরা সকলে গণধোলাই দিবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনও যারা ঘাপটি মেরে আছে তাদেরকে জানিয়ে দিতে চাই তোদের আপা আর আসব না।”

মিছিল শেষে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কার্যক্রম চোখে পড়লে তাদের জানাতে হবে। আমরা তাদের আগে পিটিয়ে তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের বিভিন্ন ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com