কোটি টাকার মোবাইল ও পাথরসহ ভারতীয় ট্রাকচালক আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করে বিজিবি।

আটককৃত জসিমের বাড়ি  ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকায়।

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সোমবার (১৬ নভেম্বর)  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়। পরে সেখানে একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত পাথর, মোবাইল ফোন ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া অভিযানে ভারতীয় ট্রাকচালক জসিম শেখকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্রাকচালকসহ অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয় ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গত ১৭ বছরে আওয়ামী লীগ পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» কোটি টাকার মোবাইল ও পাথরসহ ভারতীয় ট্রাকচালক আটক

» পার্শ্ববর্তী দেশের মদদে আওয়ামী লীগের নৈরাজ্যের স্বপ্ন পূরণ হবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

» গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

» পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

» কখন বুঝবেন আপনার বাড়তি ফাইবার প্রয়োজন?

» কোন বয়সে কতটা প্রোটিন প্রয়োজন?

» আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মমতাজ

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

» ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোটি টাকার মোবাইল ও পাথরসহ ভারতীয় ট্রাকচালক আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করে বিজিবি।

আটককৃত জসিমের বাড়ি  ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকায়।

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সোমবার (১৬ নভেম্বর)  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়। পরে সেখানে একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত পাথর, মোবাইল ফোন ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া অভিযানে ভারতীয় ট্রাকচালক জসিম শেখকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্রাকচালকসহ অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয় ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com