রাষ্ট্রদোহ মামলা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এর পর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেফতার করেন।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়। এ সময় তার মোবাইল দুটি জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত করবে সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

» আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

» বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান

» হ্যাকারদের কারণে ফ্রিজে রাখা খাবারও নিরাপদ নয়, উদ্বেগ পাটওয়ারীর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০ ,মামলা ৩৯টি

» হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

» ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

» বিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

» বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

» দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রদোহ মামলা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এর পর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেফতার করেন।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়। এ সময় তার মোবাইল দুটি জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত করবে সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com