নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা এবং কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল- দুদলই খেলবে দুটো করে ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। অন্যদিকে ব্রাজিল খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে।নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় শুরু হবে।

এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির নির্দিষ্ট শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

এদিকে এশিয়া সফরে এসে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।

তিন দিন পর, ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

» আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা এবং কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল- দুদলই খেলবে দুটো করে ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। অন্যদিকে ব্রাজিল খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে।নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় শুরু হবে।

এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির নির্দিষ্ট শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

এদিকে এশিয়া সফরে এসে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।

তিন দিন পর, ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com