ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৯ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় মাঝগাঁও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারি ও দোগাছি এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন। এতে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।








