প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : স্ত্রীর জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

এর আগে একই দিন সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিহতের ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর স্টেডিয়ামপাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন রিতু। ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন মাগুরা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামী কারাবন্দি থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে নিহতের সম্পর্কের যে গুঞ্জন উঠেছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মিরপুরে বসুমতি বাসে আগুন

» ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে যুবদলের আলটিমেটাম

» আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে হামলার সময় আটক ৪

» প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

» জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

» রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

» রাজধানীতে রিকশায় আগুন

» ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন

» জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

» টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : স্ত্রীর জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

এর আগে একই দিন সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিহতের ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর স্টেডিয়ামপাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন রিতু। ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন মাগুরা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামী কারাবন্দি থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে নিহতের সম্পর্কের যে গুঞ্জন উঠেছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com