বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দের বিপরীতে বিগত সরকার মাত্র দুটি টয়লেট নির্মাণ করেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার দাবি, দুটি টয়লেট নির্মাণের পর বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল, কিশোর গ্যাং ও মাদকের কবল থেকে তরুণ-যুবকদের ফিরিয়ে আনতে আমাদের উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা এবং পর্যায়ক্রমে স্কুলের মাঠগুলো উন্নত করা।’

তিনি বলেন, ‘এ বিষয়ে যখন আমি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ডিও লেটার নিয়ে আমাদের পক্ষ থেকে যাওয়া হয়, তখন দুর্ভাগ্যজনকভাবে জানতে পারি, সেখানে ইতোমধ্যে একটি মিনি স্টেডিয়াম রয়েছে। তারা আমাদের জানান, আপনাদের তো মিনি স্টেডিয়াম আছে। আমরা বললাম, মিনি স্টেডিয়াম থাকলে সেটি তো আমাদের জানার কথা।’

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘খোঁজ নেওয়ার পর বিস্তারিত জানতে পারি, ৩৮ লাখ টাকা বাজেটের বিপরীতে বিগত ফ্যাসিস্ট সরকার শুধু দুটি টয়লেট নির্মাণ করে রেখে গেছে। বাকি টাকা তারা লোপাট করে খেয়ে ফেলেছে।’

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ সংসদ সদস্য বলেন, ‘আমার দুটি বিষয় জানার আছে। প্রথমত, এ ধরনের কাজ যারা করেছে, তাদের বিচারের বিষয়ে বর্তমান সরকার কতটুকু ব্যবস্থা নিচ্ছে। দ্বিতীয়ত, এখন আবার বিগত সময়ের মতো ক্রীড়ামাঠের কথা বলে আমরা আরেকটি ফাঁকা মাঠ বা ফাঁকা পরিস্থিতির মধ্যে যাচ্ছি কি না। এখন বলা হচ্ছে, মাঠ আছে, বাস্তবায়নের ভাউচারসহ সবকিছু আছে। তাহলে আমি নতুন করে মন্ত্রণালয় থেকে কীভাবে বরাদ্দ পেতে পারি, সেই প্রক্রিয়ার বিষয়ে প্রতিমন্ত্রী যদি আপনার মাধ্যমে জানান।’

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সম্মানিত সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, তা অত্যন্ত যৌক্তিক। আমরা দেখেছি, প্রথম পর্যায়ে যে ১২৫টি মিনি স্টেডিয়াম করা হয়েছিল, সেখানে শুধু দুটি রুম ছিল। একটি টয়লেট, আরেকটি ড্রেসিং রুমের মতো। আর পুরোটা ছিল খালি জায়গা। সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এটিকে কখনোই মিনি স্টেডিয়াম বলতে পারি না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন ও গ্যালারি নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রতিটি স্টেডিয়ামে প্রেস বক্সসহ একটি উপজেলা পর্যায়ের স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। প্রায় ২০১টি উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পর্যায়ক্রমে জমি অধিগ্রহণ কিংবা কোথাও খাসজমি পাওয়া গেলে সেখানে এসব স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তবে সংসদ সদস্য যে ১২৫টি স্টেডিয়ামের কথা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের স্টেডিয়াম নির্মাণের আর কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়ামের নামে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলো খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

» শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

» আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

» দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

» পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

» জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

» এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

» বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

» জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন

» খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দের বিপরীতে বিগত সরকার মাত্র দুটি টয়লেট নির্মাণ করেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার দাবি, দুটি টয়লেট নির্মাণের পর বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল, কিশোর গ্যাং ও মাদকের কবল থেকে তরুণ-যুবকদের ফিরিয়ে আনতে আমাদের উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা এবং পর্যায়ক্রমে স্কুলের মাঠগুলো উন্নত করা।’

তিনি বলেন, ‘এ বিষয়ে যখন আমি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ডিও লেটার নিয়ে আমাদের পক্ষ থেকে যাওয়া হয়, তখন দুর্ভাগ্যজনকভাবে জানতে পারি, সেখানে ইতোমধ্যে একটি মিনি স্টেডিয়াম রয়েছে। তারা আমাদের জানান, আপনাদের তো মিনি স্টেডিয়াম আছে। আমরা বললাম, মিনি স্টেডিয়াম থাকলে সেটি তো আমাদের জানার কথা।’

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘খোঁজ নেওয়ার পর বিস্তারিত জানতে পারি, ৩৮ লাখ টাকা বাজেটের বিপরীতে বিগত ফ্যাসিস্ট সরকার শুধু দুটি টয়লেট নির্মাণ করে রেখে গেছে। বাকি টাকা তারা লোপাট করে খেয়ে ফেলেছে।’

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ সংসদ সদস্য বলেন, ‘আমার দুটি বিষয় জানার আছে। প্রথমত, এ ধরনের কাজ যারা করেছে, তাদের বিচারের বিষয়ে বর্তমান সরকার কতটুকু ব্যবস্থা নিচ্ছে। দ্বিতীয়ত, এখন আবার বিগত সময়ের মতো ক্রীড়ামাঠের কথা বলে আমরা আরেকটি ফাঁকা মাঠ বা ফাঁকা পরিস্থিতির মধ্যে যাচ্ছি কি না। এখন বলা হচ্ছে, মাঠ আছে, বাস্তবায়নের ভাউচারসহ সবকিছু আছে। তাহলে আমি নতুন করে মন্ত্রণালয় থেকে কীভাবে বরাদ্দ পেতে পারি, সেই প্রক্রিয়ার বিষয়ে প্রতিমন্ত্রী যদি আপনার মাধ্যমে জানান।’

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সম্মানিত সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, তা অত্যন্ত যৌক্তিক। আমরা দেখেছি, প্রথম পর্যায়ে যে ১২৫টি মিনি স্টেডিয়াম করা হয়েছিল, সেখানে শুধু দুটি রুম ছিল। একটি টয়লেট, আরেকটি ড্রেসিং রুমের মতো। আর পুরোটা ছিল খালি জায়গা। সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এটিকে কখনোই মিনি স্টেডিয়াম বলতে পারি না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন ও গ্যালারি নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রতিটি স্টেডিয়ামে প্রেস বক্সসহ একটি উপজেলা পর্যায়ের স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। প্রায় ২০১টি উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পর্যায়ক্রমে জমি অধিগ্রহণ কিংবা কোথাও খাসজমি পাওয়া গেলে সেখানে এসব স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তবে সংসদ সদস্য যে ১২৫টি স্টেডিয়ামের কথা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের স্টেডিয়াম নির্মাণের আর কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়ামের নামে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলো খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com