শর্টসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি পুরনো সুবিধা হারাচ্ছে ইউটিউব?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইউটিউবের নতুন নেভিগেশন বার নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ব্যবহারকারী। নতুন নকশায় দীর্ঘদিনের পরিচিত ‘সাবস্ক্রিপশন’ অপশনটি আগের জায়গা থেকে সরিয়ে দেওয়ায় বিভ্রান্তিতে পড়ছেন তাঁরা। একই সঙ্গে ‘লাইব্রেরি’ অপশনটি সরাসরি না থাকায় প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পেতেও বাড়তি ধাপ অনুসরণ করতে হচ্ছে।

নভেম্বর ২০২৬-এ ইউটিউব নেভিগেশন বারে নতুন নকশা চালু করে। এতে নিচের প্রচলিত মেনু থেকে ‘সাবস্ক্রিপশন’ অপশনটি সরিয়ে উপরের মেনুতে ‘সাবস’ নামে রাখা হয়েছে। এটি ‘হোম’ ও ‘মুভিজ অ্যান্ড টিভি’ অপশনের মাঝামাঝি অবস্থানে দেখা যাচ্ছে।

নতুন পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। রেডিটের এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এমন নকশাকে কে ভালো নকশা বলে মনে করলেন?

শুধু সাবস্ক্রিপশন নয়, নতুন নকশায় ‘লাইব্রেরি’ অপশনটিও আগের মতো সরাসরি দেখা যাচ্ছে না। ফলে সম্প্রতি দেখা ভিডিও, ডাউনলোড করা ভিডিও ও প্লেলিস্টসহ লাইব্রেরির বিভিন্ন কনটেন্ট দেখতে ব্যবহারকারীদের নিজেদের প্রোফাইলে যেতে হচ্ছে।

অপশনগুলোর অবস্থান পরিবর্তনের পাশাপাশি নেভিগেশন বারের নকশাতেও পরিবর্তন এনেছে ইউটিউব। এতে তরল কাচের মতো আবহ এবং ভাসমান নকশা ব্যবহার করা হয়েছে।

শর্টসকে বেশি গুরুত্ব দিচ্ছে ইউটিউব?

ইউটিউবের এই পরিবর্তনকে নেভিগেশন বার আরও গোছানো এবং গুরুত্বপূর্ণ সুবিধাগুলো সামনে আনার উদ্যোগ হিসেবে দেখছেন কেউ কেউ। তবে নতুন নকশায় শর্টস ও ভিডিও আপলোডের মতো সুবিধাকে গুরুত্ব দেওয়ায় প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউব কয়েক বছর ধরেই শর্ট ভিডিওর সুবিধা ‘শর্টস’কে গুরুত্ব দিচ্ছে। অল্প সময়ে ভিডিও দেখার অভ্যাসের কারণে এটি অনেক ব্যবহারকারীর কাছে জনপ্রিয় হয়েছে। তবে দীর্ঘ ভিডিও দেখতে অভ্যস্ত কিছু ব্যবহারকারী অতিরিক্ত শর্টস প্রদর্শনে বিরক্তি প্রকাশ করছেন।

কিছু ব্যবহারকারী শর্টস এড়িয়ে চলার উপায়ও খুঁজছেন। বিশেষ করে যাঁরা মূলত দীর্ঘ ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন, তাঁদের কাছে বারবার শর্টসের উপস্থিতি বিরক্তিকর মনে হচ্ছে।

নতুন নেভিগেশন বারে ‘হোম’ ও ‘প্রোফাইল’-এর পাশাপাশি ‘শর্টস’ এবং ‘আপলোড’ সুবিধাও গুরুত্ব পেয়েছে। আপলোড অপশনের মাধ্যমে নির্মাতারা মুঠোফোন থেকেই ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং ভিডিও প্রকাশ করতে পারেন।

এ পরিবর্তনের মাধ্যমে ইউটিউব শর্টস ও ভিডিও তৈরির সুবিধাকে আরও গুরুত্ব দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন নকশায় সাবস্ক্রিপশন ও লাইব্রেরির মতো পরিচিত অপশনগুলোর অবস্থান বদলে দেওয়ার সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা সময়ই বলে দেবে।

নেভিগেশন বার কী?

নেভিগেশন বার হলো কোনো অ্যাপ বা ওয়েবসাইটের এমন একটি মেনু, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে বিভিন্ন বিভাগ বা পৃষ্ঠায় যেতে পারেন। ইউটিউবের নেভিগেশন বারের মাধ্যমে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, লাইব্রেরি ও প্রোফাইলের মতো বিভাগে প্রবেশ করা যায়।

নতুন পরিবর্তনে এই মেনুর কয়েকটি পরিচিত অপশনের অবস্থান বদলে দেওয়া হয়েছে। ফলে নিয়মিত ব্যবহারকারীদের নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত

» শর্টসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি পুরনো সুবিধা হারাচ্ছে ইউটিউব?

» ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

» গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

» দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর

» ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

» শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

» ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শর্টসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি পুরনো সুবিধা হারাচ্ছে ইউটিউব?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইউটিউবের নতুন নেভিগেশন বার নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ব্যবহারকারী। নতুন নকশায় দীর্ঘদিনের পরিচিত ‘সাবস্ক্রিপশন’ অপশনটি আগের জায়গা থেকে সরিয়ে দেওয়ায় বিভ্রান্তিতে পড়ছেন তাঁরা। একই সঙ্গে ‘লাইব্রেরি’ অপশনটি সরাসরি না থাকায় প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পেতেও বাড়তি ধাপ অনুসরণ করতে হচ্ছে।

নভেম্বর ২০২৬-এ ইউটিউব নেভিগেশন বারে নতুন নকশা চালু করে। এতে নিচের প্রচলিত মেনু থেকে ‘সাবস্ক্রিপশন’ অপশনটি সরিয়ে উপরের মেনুতে ‘সাবস’ নামে রাখা হয়েছে। এটি ‘হোম’ ও ‘মুভিজ অ্যান্ড টিভি’ অপশনের মাঝামাঝি অবস্থানে দেখা যাচ্ছে।

নতুন পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। রেডিটের এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এমন নকশাকে কে ভালো নকশা বলে মনে করলেন?

শুধু সাবস্ক্রিপশন নয়, নতুন নকশায় ‘লাইব্রেরি’ অপশনটিও আগের মতো সরাসরি দেখা যাচ্ছে না। ফলে সম্প্রতি দেখা ভিডিও, ডাউনলোড করা ভিডিও ও প্লেলিস্টসহ লাইব্রেরির বিভিন্ন কনটেন্ট দেখতে ব্যবহারকারীদের নিজেদের প্রোফাইলে যেতে হচ্ছে।

অপশনগুলোর অবস্থান পরিবর্তনের পাশাপাশি নেভিগেশন বারের নকশাতেও পরিবর্তন এনেছে ইউটিউব। এতে তরল কাচের মতো আবহ এবং ভাসমান নকশা ব্যবহার করা হয়েছে।

শর্টসকে বেশি গুরুত্ব দিচ্ছে ইউটিউব?

ইউটিউবের এই পরিবর্তনকে নেভিগেশন বার আরও গোছানো এবং গুরুত্বপূর্ণ সুবিধাগুলো সামনে আনার উদ্যোগ হিসেবে দেখছেন কেউ কেউ। তবে নতুন নকশায় শর্টস ও ভিডিও আপলোডের মতো সুবিধাকে গুরুত্ব দেওয়ায় প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউব কয়েক বছর ধরেই শর্ট ভিডিওর সুবিধা ‘শর্টস’কে গুরুত্ব দিচ্ছে। অল্প সময়ে ভিডিও দেখার অভ্যাসের কারণে এটি অনেক ব্যবহারকারীর কাছে জনপ্রিয় হয়েছে। তবে দীর্ঘ ভিডিও দেখতে অভ্যস্ত কিছু ব্যবহারকারী অতিরিক্ত শর্টস প্রদর্শনে বিরক্তি প্রকাশ করছেন।

কিছু ব্যবহারকারী শর্টস এড়িয়ে চলার উপায়ও খুঁজছেন। বিশেষ করে যাঁরা মূলত দীর্ঘ ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন, তাঁদের কাছে বারবার শর্টসের উপস্থিতি বিরক্তিকর মনে হচ্ছে।

নতুন নেভিগেশন বারে ‘হোম’ ও ‘প্রোফাইল’-এর পাশাপাশি ‘শর্টস’ এবং ‘আপলোড’ সুবিধাও গুরুত্ব পেয়েছে। আপলোড অপশনের মাধ্যমে নির্মাতারা মুঠোফোন থেকেই ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং ভিডিও প্রকাশ করতে পারেন।

এ পরিবর্তনের মাধ্যমে ইউটিউব শর্টস ও ভিডিও তৈরির সুবিধাকে আরও গুরুত্ব দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন নকশায় সাবস্ক্রিপশন ও লাইব্রেরির মতো পরিচিত অপশনগুলোর অবস্থান বদলে দেওয়ার সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা সময়ই বলে দেবে।

নেভিগেশন বার কী?

নেভিগেশন বার হলো কোনো অ্যাপ বা ওয়েবসাইটের এমন একটি মেনু, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে বিভিন্ন বিভাগ বা পৃষ্ঠায় যেতে পারেন। ইউটিউবের নেভিগেশন বারের মাধ্যমে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, লাইব্রেরি ও প্রোফাইলের মতো বিভাগে প্রবেশ করা যায়।

নতুন পরিবর্তনে এই মেনুর কয়েকটি পরিচিত অপশনের অবস্থান বদলে দেওয়া হয়েছে। ফলে নিয়মিত ব্যবহারকারীদের নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com