সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।

রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর

» ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

» শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

» ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

» যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত,আহত ১৫

» আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

» শেখ হাসিনাকে পাসপোর্টের কথা ভুলে যেতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।

রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com