৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এবার ‌‘ক্ষতি পোষাতে’ কিমকে কাছে টানবেন ট্রাম্প?

» কানাডার থান্ডার বে’তে ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’ অনুষ্ঠিত

» ৭ নভেম্বর নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

» তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের শঙ্কা, তীব্র হতে পারে ২টি

» পদ্মা সেতু দিয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭ ,মামলা ৫৫টি

» ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

» পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার

» এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

» ২০ লাখ টাকার উদ্যোক্তা ঋণ নিয়ে সতর্কবার্তা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com