ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাজশাহীতে ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কর্তনের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ কার্যক্রমের আওতায় থাকবে তালাইমারী, নর্দান মোড়, দেবীশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকা।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলোর মধ্যে রয়েছে মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলী।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।








