বঙ্গভবন দেখতে পারবে এবার শিক্ষার্থীরা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণের সুযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবার বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, বঙ্গভবন পরিদর্শনে শিক্ষার্থীদের মোট দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করবে। শুরুতে তারা তোশাখানা জাদুঘর পরিদর্শন করবে। সেখানে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও দেখানো হবে। এরপর মূল ভবনের সামনে ছবি তোলা, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার ও হরিণপার্ক ঘুরে দেখার মধ্য দিয়ে পরিদর্শন শেষ হবে। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নীতিমালায় ভ্রমণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন ও সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে যেতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে যেতে হবে।

নিরাপত্তার কারণে বঙ্গভবনের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকরা মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র এবং ব্যাগ নিতে পারবেন না। এ ছাড়া শিক্ষার্থীদের বহনকারী বাস বা অন্য কোনো যানবাহন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থানে গাড়ি রেখে শিক্ষার্থীদের হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে।

পরিদর্শনের স্মৃতি হিসেবে বঙ্গভবন কর্তৃপক্ষ নির্ধারিত ছবি শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে একটি পেনড্রাইভ নিয়ে যেতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

» পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক ৯ নভেম্বর

» শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে : প্রধানমন্ত্রী

» খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

» মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা: জামায়াত আমির

» পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

» নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের

» এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন

» ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বঙ্গভবন দেখতে পারবে এবার শিক্ষার্থীরা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণের সুযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবার বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, বঙ্গভবন পরিদর্শনে শিক্ষার্থীদের মোট দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করবে। শুরুতে তারা তোশাখানা জাদুঘর পরিদর্শন করবে। সেখানে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও দেখানো হবে। এরপর মূল ভবনের সামনে ছবি তোলা, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার ও হরিণপার্ক ঘুরে দেখার মধ্য দিয়ে পরিদর্শন শেষ হবে। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নীতিমালায় ভ্রমণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন ও সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে যেতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে যেতে হবে।

নিরাপত্তার কারণে বঙ্গভবনের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকরা মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র এবং ব্যাগ নিতে পারবেন না। এ ছাড়া শিক্ষার্থীদের বহনকারী বাস বা অন্য কোনো যানবাহন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থানে গাড়ি রেখে শিক্ষার্থীদের হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে।

পরিদর্শনের স্মৃতি হিসেবে বঙ্গভবন কর্তৃপক্ষ নির্ধারিত ছবি শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে একটি পেনড্রাইভ নিয়ে যেতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com