২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়নের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা এ সমস্যা হতে পারে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের গ্রাহকরা এ সমস্যার মুখে পড়তে পারেন।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

» দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

» হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট থেকেই সরাসরি নম্বর সেভসহ আরও অনেক কিছু

» ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা

» ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

» ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার

» সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

» সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়নের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা এ সমস্যা হতে পারে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের গ্রাহকরা এ সমস্যার মুখে পড়তে পারেন।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com