জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামালেরবাত্তী এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে শান্ত মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাদকাসক্তি প্রতিরোধে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করছে সরকার: শিক্ষামন্ত্রী

» ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

» জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» পিংক বাসের জন্য নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

» হাদী হত্যার বিচার দাবিতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ

» আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই

» ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

» সরকার জনগণের পেটে লাথি দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে: পাটওয়ারী

» তারেক রহমানের দেশ পরিচালনা করার কোনো ধরনের প্ল্যান-পরিকল্প নেই: নাহিদ ইসলাম

» এলডিসি থেকে উত্তরণ পেছানো প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন :

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামালেরবাত্তী এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে শান্ত মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com