পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়: সাদিক কায়েম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি মন্তব্য করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ প্রশাসন এখনো তাদের পুরোনো ‘ক্রসফায়ারের মানসিকতা’ থেকে বের হতে পারেনি। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মানচিত্রদেখুন

সোমবার এক বিবৃতিতে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দেশের বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে হবে। কিন্তু সেই সংস্কারের পথে না হেঁটে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের নতুন আয়োজন শুরু করা।’

অতীতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্মম স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। তার ছোট্ট মেয়ের কান্নাজড়িত সেই আকুতি—‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ জাতি আজ পর্যন্ত ভোলেনি। স্বাধীন বাংলাদেশে আর কোনো সন্তানকে যেন এমন মর্মান্তিক পরিস্থিতিতে বাবার শেষ বিদায় দেখতে না হয়, সেই বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন নিয়েই রক্তক্ষয়ী জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।’

সাদিক কায়েম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাই বিপ্লবের চেতনার ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আবারও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়া হবে এবং কোনো অবস্থাতেই এমন অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

» বাংলালিংক-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়: সাদিক কায়েম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি মন্তব্য করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ প্রশাসন এখনো তাদের পুরোনো ‘ক্রসফায়ারের মানসিকতা’ থেকে বের হতে পারেনি। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মানচিত্রদেখুন

সোমবার এক বিবৃতিতে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দেশের বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে হবে। কিন্তু সেই সংস্কারের পথে না হেঁটে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের নতুন আয়োজন শুরু করা।’

অতীতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্মম স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। তার ছোট্ট মেয়ের কান্নাজড়িত সেই আকুতি—‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ জাতি আজ পর্যন্ত ভোলেনি। স্বাধীন বাংলাদেশে আর কোনো সন্তানকে যেন এমন মর্মান্তিক পরিস্থিতিতে বাবার শেষ বিদায় দেখতে না হয়, সেই বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন নিয়েই রক্তক্ষয়ী জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।’

সাদিক কায়েম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাই বিপ্লবের চেতনার ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আবারও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়া হবে এবং কোনো অবস্থাতেই এমন অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com