ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বলতে কিছু ছিল না, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নিরবচ্ছিন্ন আন্দোলন, অগণিত রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়েই শেষ পর্যন্ত দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র এবং মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।’

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে লড়াই করা বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, অর্জিত এই গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নতুন সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই সুযোগ নিতে না পারে, সেজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বলতে কিছু ছিল না, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নিরবচ্ছিন্ন আন্দোলন, অগণিত রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়েই শেষ পর্যন্ত দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র এবং মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।’

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে লড়াই করা বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, অর্জিত এই গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নতুন সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই সুযোগ নিতে না পারে, সেজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com