রায়হান রাফির সিনেমায় রাজের নায়িকা বর্ণিতা!

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি। এবার বড় পর্দায় দেখা যাবে তাকে।

রায়হান রাফির পরিচালনায় শরিফুল রাজের বিপরীতে নতুন সিনেমায় দেখা যাবে বর্ণিতাকে।

রাফির টিম সূত্রে জানা গেছে, শরিফুল রাজ ও বর্ণিতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেমের গল্পের সিনেমা। আগামী ঈদকে সামনে রেখে নির্মিতব্য এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে এ সিনেমার শুটিং।

ছোট বর্ণিতা বিজ্ঞাপনচিত্রে কাজের পর নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা চলচ্চিত্রেও অভিনয় করেন । তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা বলেন, “আমি রাফি স্যারের একটি সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।“

এদিকে নতুন সিনেমার কাজ নিয়ে শরিফুল বলেন, “আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।“

শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৯ অক্টোবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রায়হান রাফির সিনেমায় রাজের নায়িকা বর্ণিতা!

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি। এবার বড় পর্দায় দেখা যাবে তাকে।

রায়হান রাফির পরিচালনায় শরিফুল রাজের বিপরীতে নতুন সিনেমায় দেখা যাবে বর্ণিতাকে।

রাফির টিম সূত্রে জানা গেছে, শরিফুল রাজ ও বর্ণিতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেমের গল্পের সিনেমা। আগামী ঈদকে সামনে রেখে নির্মিতব্য এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে এ সিনেমার শুটিং।

ছোট বর্ণিতা বিজ্ঞাপনচিত্রে কাজের পর নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা চলচ্চিত্রেও অভিনয় করেন । তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা বলেন, “আমি রাফি স্যারের একটি সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।“

এদিকে নতুন সিনেমার কাজ নিয়ে শরিফুল বলেন, “আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।“

শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৯ অক্টোবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com