পরকীয়ার অপবাদ দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরকীয়ার অপবাদ দিয়ে চয়ন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাত ভ্যানচালক তাঁর মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান।

নিহত চয়ন আলী উপজেলার ওসমানপুর কৃষিক্লাব পাড়ার বাসিন্দা সাজ্জাদ আলীর ছেলে। তিনি পেশায় ফুটপাতে চপ-পেঁয়াজু বিক্রেতা ছিলেন।

চয়নের ছেলে মারুফ হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী হেলাল উদ্দিন মুঠোফোনে তাঁর বাবাকে ডেকে নেন। পরে বিকেলে হাসপাতালে তাঁর বাবার মরদেহ পাওয়া যায়।

মারুফের দাবি, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, হেলাল উদ্দিন তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে চয়নকে পিটিয়ে হত্যা করেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, কে বা কারা চয়নকে পিটিয়ে হত্যার পর হাসপাতালে তাঁর মরদেহ রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’ : মীর শাহে আলম

» ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী

» ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩২, ‘ঘৃণ্য হামলা’ বললেন জেলেনস্কি

» ট্রাকচালক হোসেন হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

» গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

» বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ

» যশোরে বিমানবাহিনী একাডেমিতে কৃতী কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক প্রদান

» আজ জাতীয় তামাকমুক্ত দিবস

» বান্দরবান জেলায় নতুন ডিসি নিয়োগ

» রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরকীয়ার অপবাদ দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরকীয়ার অপবাদ দিয়ে চয়ন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাত ভ্যানচালক তাঁর মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান।

নিহত চয়ন আলী উপজেলার ওসমানপুর কৃষিক্লাব পাড়ার বাসিন্দা সাজ্জাদ আলীর ছেলে। তিনি পেশায় ফুটপাতে চপ-পেঁয়াজু বিক্রেতা ছিলেন।

চয়নের ছেলে মারুফ হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী হেলাল উদ্দিন মুঠোফোনে তাঁর বাবাকে ডেকে নেন। পরে বিকেলে হাসপাতালে তাঁর বাবার মরদেহ পাওয়া যায়।

মারুফের দাবি, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, হেলাল উদ্দিন তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে চয়নকে পিটিয়ে হত্যা করেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, কে বা কারা চয়নকে পিটিয়ে হত্যার পর হাসপাতালে তাঁর মরদেহ রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com