ফুটপাতে ফের দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার ফুটপাত দখল করে উচ্ছেদের পর আবারও দোকানপাট স্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শীতের সবজিতে চড়া দাম, কিছুটা স্বস্তি কাঁচামরিচ-ডিমে

» নিজের ‘অন্য রূপ’ দেখালেন ফারিয়া

» শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

» ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

» দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

» অস্ট্রেলিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণে এশিয়া রোবটিকসের উদ্যোগ

» ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি

» তিন বিভাগে বৃষ্টির আভাস

» বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডেপুটি স্পিকার

» দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুটপাতে ফের দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার ফুটপাত দখল করে উচ্ছেদের পর আবারও দোকানপাট স্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com