ফুটপাতে ফের দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকার ফুটপাত দখল করে উচ্ছেদের পর আবারও দোকানপাট স্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

» নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

» সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির

» গোলটেবিলে বক্তারা ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং

» ঢাকা ও চট্টগ্রামে ‘আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

» টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে,

» তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

» শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

» হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুটপাতে ফের দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকার ফুটপাত দখল করে উচ্ছেদের পর আবারও দোকানপাট স্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com