হোয়াটসঅ্যাপ চ্যাট লিক নিয়ে চিন্তা? চালু করুন এই ৩টি প্রাইভেসি সেটিংস

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :হোয়াটসঅ্যাপ চ্যাট যাতে লিক না হয়, তার জন্য অ্যাপের সেটিংসেই এই তিনটি ফিচার এখনই আনলক করুন। ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকের তথ্য থেকে শুরু করে নানা ধরনের গোপন কথা, আজকাল হোয়াটসঅ্যাপে আমরা কত কিছুই না শেয়ার করি। হোয়াটসঅ্যাপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিজের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইভেসির সেটিংস চালু করে রাখা ভালো। বিশেষ করে এই তিনটি ফিচার আপনার চ্যাটের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

ব্যক্তিগত চ্যাটে চালু করুন চ্যাট লক

আপনার ফোন অনেক সময় বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে যেতে পারে। সেই সময় ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কেউ পড়তে না পারেন, তার জন্য রয়েছে চ্যাট লক ফিচার। এই ফিচার চালু করলে নির্দিষ্ট চ্যাট আলাদা একটি সুরক্ষিত ফোল্ডারে চলে যায় এবং ফোনের সাধারণ চ্যাট তালিকায় তা সহজে দেখা যায় না। এটি চালু করতে যে চ্যাটটি লক করতে চান, সেটি খুলুন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল বা চ্যাট ইনফোতে গিয়ে চ্যাট লক অপশনটি নির্বাচন করুন।

অ্যাকাউন্টে রাখুন টু-স্টেপ ভেরিফিকেশন

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইয়ের সময় অতিরিক্ত একটি ছয় সংখ্যার পিন প্রয়োজন হবে। ফিচারটি চালু করতে যেতে হবে সেটিংস থেকে অ্যাকাউন্ট এবং সেখান থেকে টু-স্টেপ ভেরিফিকেশনে। পিন এমন রাখুন, যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।

চ্যাট ব্যাকআপ-ও রাখুন সুরক্ষিত

শুধু ফোনের চ্যাট সুরক্ষিত রাখলেই হবে না, গুগল ড্রাইভ বা আইক্লাউডে থাকা চ্যাট ব্যাকআপের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ চালু করলে ব্যাকআপ ফাইলও অতিরিক্ত সুরক্ষা পায়। এটি চালু করতে যেতে হবে সেটিংস থেকে চ্যাটস, এরপর চ্যাট ব্যাকআপ এবং সেখান থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপে। এরপর একটি পাসওয়ার্ড অথবা চৌষট্টি সংখ্যার এনক্রিপশন কি সেট করতে হবে।

এর পাশাপাশি ফোনে শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করুন, হোয়াটসঅ্যাপ নিয়মিত আপডেট রাখুন এবং সময়মতো প্রাইভেসি চেকআপ করে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা

» পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

» সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

» ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘

» আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

» দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

» বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

» সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

» নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপ চ্যাট লিক নিয়ে চিন্তা? চালু করুন এই ৩টি প্রাইভেসি সেটিংস

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :হোয়াটসঅ্যাপ চ্যাট যাতে লিক না হয়, তার জন্য অ্যাপের সেটিংসেই এই তিনটি ফিচার এখনই আনলক করুন। ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকের তথ্য থেকে শুরু করে নানা ধরনের গোপন কথা, আজকাল হোয়াটসঅ্যাপে আমরা কত কিছুই না শেয়ার করি। হোয়াটসঅ্যাপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিজের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইভেসির সেটিংস চালু করে রাখা ভালো। বিশেষ করে এই তিনটি ফিচার আপনার চ্যাটের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

ব্যক্তিগত চ্যাটে চালু করুন চ্যাট লক

আপনার ফোন অনেক সময় বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে যেতে পারে। সেই সময় ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কেউ পড়তে না পারেন, তার জন্য রয়েছে চ্যাট লক ফিচার। এই ফিচার চালু করলে নির্দিষ্ট চ্যাট আলাদা একটি সুরক্ষিত ফোল্ডারে চলে যায় এবং ফোনের সাধারণ চ্যাট তালিকায় তা সহজে দেখা যায় না। এটি চালু করতে যে চ্যাটটি লক করতে চান, সেটি খুলুন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল বা চ্যাট ইনফোতে গিয়ে চ্যাট লক অপশনটি নির্বাচন করুন।

অ্যাকাউন্টে রাখুন টু-স্টেপ ভেরিফিকেশন

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইয়ের সময় অতিরিক্ত একটি ছয় সংখ্যার পিন প্রয়োজন হবে। ফিচারটি চালু করতে যেতে হবে সেটিংস থেকে অ্যাকাউন্ট এবং সেখান থেকে টু-স্টেপ ভেরিফিকেশনে। পিন এমন রাখুন, যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।

চ্যাট ব্যাকআপ-ও রাখুন সুরক্ষিত

শুধু ফোনের চ্যাট সুরক্ষিত রাখলেই হবে না, গুগল ড্রাইভ বা আইক্লাউডে থাকা চ্যাট ব্যাকআপের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ চালু করলে ব্যাকআপ ফাইলও অতিরিক্ত সুরক্ষা পায়। এটি চালু করতে যেতে হবে সেটিংস থেকে চ্যাটস, এরপর চ্যাট ব্যাকআপ এবং সেখান থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপে। এরপর একটি পাসওয়ার্ড অথবা চৌষট্টি সংখ্যার এনক্রিপশন কি সেট করতে হবে।

এর পাশাপাশি ফোনে শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করুন, হোয়াটসঅ্যাপ নিয়মিত আপডেট রাখুন এবং সময়মতো প্রাইভেসি চেকআপ করে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com