আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল):  বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক দু’টি অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদকবিরোধী অভিযানে আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামত (২৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ওই অভিযান থেকে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আরও দু”জনকে আটক করা হয়। তারা হলো- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) ও ঝালকাঠীর রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হীরা মাঝির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছে। পরে পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিল।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৪ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল রোববার সকালে গ্রেপ্তারকৃত ৪ আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

» যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা

» সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান

» প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

» জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

» রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

» জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল):  বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক দু’টি অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদকবিরোধী অভিযানে আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামত (২৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ওই অভিযান থেকে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আরও দু”জনকে আটক করা হয়। তারা হলো- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) ও ঝালকাঠীর রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হীরা মাঝির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছে। পরে পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিল।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৪ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল রোববার সকালে গ্রেপ্তারকৃত ৪ আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com