স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি  

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলার পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় গত বছরের ১ ডিসেম্বর থেকে চলমান এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে বড় ভূমিকা রাখছে।
প্রকল্প সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫,৩৫৬ জন এবং কালীগঞ্জ উপজেলার ১৬২টি বিদ্যালয়ের ২২,০৪৪ জন শিক্ষার্থীর মাঝে নিয়মিত টিফিন সরবরাহ করা হচ্ছে। শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় সপ্তাহে ৫ দিন পুষ্টিকর বনরুটি, কলা, ডিম, দুধ ও ফর্টিফাইড বিস্কুট দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আসাদুজ্জামান দুলু বলেন, “আগে দীর্ঘ সময় না খেয়ে ক্লাস করায় শিশুরা ক্ষুধায় পরিশ্রান্ত হয়ে পড়ত এবং বিদ্যালয়ে আসার প্রতি অনীহা দেখাত। এখন পুষ্টিকর ও তাজা খাবার সরবরাহ করায় তাদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি পড়ালেখায় মনোযোগও সুদৃঢ় হয়েছে।”
প্রকল্পটির কারিগরি ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ‘ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (ইএসডিএফ)। সংস্থার স্কুল ফিডিং প্রকল্পের জেনারেল ম্যানেজার আশিক আহমেদ জেবাল জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে তাদের দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খাবারের গুণগত মান বজায় রাখতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি চালানো হচ্ছে।
পুষ্টিকর টিফিন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। পাটগ্রামের মুন্সীটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, “আগে টিফিনের সময় ক্ষুধা লাগলে ক্লাসে মন বসত না। এখন নিয়মিত রুটি, ডিম, কলা ও দুধ পাওয়ায় পেট ভরা থাকে, মনোযোগ দিয়ে সব ক্লাস করতে পারি।”
খাবারের মান নিয়ন্ত্রণে বিশেষ জোর দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। মানসম্মত বনরুটি সরবরাহের দায়িত্বে থাকা ‘আল মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারি’-এর স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, “আমাদের নিজস্ব ফুড টেকনোলজিস্ট ও ল্যাবরেটরি রয়েছে। প্রতিদিন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত করার পরেই রুটি বিদ্যালয়ে পাঠানো হয়।”
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার জানান, টিফিনের বিরতিতে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা তৈরি হওয়ায় বর্ষাকাল বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিশুদের উপস্থিতির হার বেশ ইতিবাচক। খাবারের বৈচিত্র্য শিশুদের মাঝে আগ্রহ সৃষ্টির পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একগোছা দোলনচাঁপা

» শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

» কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত: রাজনাথ

» উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

» দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার

» নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

» পিস্তলসহ বাবা-ছেলে আটক

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি  

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলার পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় গত বছরের ১ ডিসেম্বর থেকে চলমান এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে বড় ভূমিকা রাখছে।
প্রকল্প সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫,৩৫৬ জন এবং কালীগঞ্জ উপজেলার ১৬২টি বিদ্যালয়ের ২২,০৪৪ জন শিক্ষার্থীর মাঝে নিয়মিত টিফিন সরবরাহ করা হচ্ছে। শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় সপ্তাহে ৫ দিন পুষ্টিকর বনরুটি, কলা, ডিম, দুধ ও ফর্টিফাইড বিস্কুট দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আসাদুজ্জামান দুলু বলেন, “আগে দীর্ঘ সময় না খেয়ে ক্লাস করায় শিশুরা ক্ষুধায় পরিশ্রান্ত হয়ে পড়ত এবং বিদ্যালয়ে আসার প্রতি অনীহা দেখাত। এখন পুষ্টিকর ও তাজা খাবার সরবরাহ করায় তাদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি পড়ালেখায় মনোযোগও সুদৃঢ় হয়েছে।”
প্রকল্পটির কারিগরি ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ‘ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (ইএসডিএফ)। সংস্থার স্কুল ফিডিং প্রকল্পের জেনারেল ম্যানেজার আশিক আহমেদ জেবাল জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে তাদের দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খাবারের গুণগত মান বজায় রাখতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি চালানো হচ্ছে।
পুষ্টিকর টিফিন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। পাটগ্রামের মুন্সীটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, “আগে টিফিনের সময় ক্ষুধা লাগলে ক্লাসে মন বসত না। এখন নিয়মিত রুটি, ডিম, কলা ও দুধ পাওয়ায় পেট ভরা থাকে, মনোযোগ দিয়ে সব ক্লাস করতে পারি।”
খাবারের মান নিয়ন্ত্রণে বিশেষ জোর দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। মানসম্মত বনরুটি সরবরাহের দায়িত্বে থাকা ‘আল মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারি’-এর স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, “আমাদের নিজস্ব ফুড টেকনোলজিস্ট ও ল্যাবরেটরি রয়েছে। প্রতিদিন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত করার পরেই রুটি বিদ্যালয়ে পাঠানো হয়।”
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার জানান, টিফিনের বিরতিতে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা তৈরি হওয়ায় বর্ষাকাল বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিশুদের উপস্থিতির হার বেশ ইতিবাচক। খাবারের বৈচিত্র্য শিশুদের মাঝে আগ্রহ সৃষ্টির পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com